কাতারের পর এবার ইয়েমেনে হামলা চালালো ইসরায়েল

 


মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেল। কাতারে ধারাবাহিক হামলার পর এবার ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। স্থানীয় সময় রবিবার গভীর রাতে রাজধানী সানা ও এর আশপাশের কয়েকটি এলাকায় ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায়।

প্রাথমিক তথ্যে জানা গেছে, একাধিক ড্রোন ও যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। এতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে এখনো সঠিকভাবে কতজন প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন তা নিশ্চিত করেনি ইয়েমেনের কর্তৃপক্ষ।

ইসরায়েলের দাবি, ইয়েমেনের ভেতরে হুথি বিদ্রোহীদের সামরিক ঘাঁটি ও অস্ত্রভাণ্ডার ছিল তাদের টার্গেট। অন্যদিকে ইয়েমেনের স্থানীয় সূত্র বলছে, হামলার বেশিরভাগই বেসামরিক এলাকায় হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, কাতারের পর ইয়েমেনে এ হামলা মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতাকে আরও ঘনীভূত করবে। আঞ্চলিক শক্তিগুলো পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

Popup Iframe Example

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ